৩১ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

লেবাননের উত্তরে অবস্থিত বুকা’ অঞ্চলে এদেশের সামরিক বাহিনী ও সশস্ত্র ব্যক্তিদের মাঝে এক সংঘর্ষে লেবানন সামরিক বাহিনী’র ৬ জন সৈন্য নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবাননের উত্তরে অবস্থিত বুকা’ অঞ্চলের অন্তর্ভুক্ত ‘ওয়াদিউর রাইয়ান’ এলাকায় এদেশের সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এক সংঘর্ষে ৬ জন লেবাননিজ সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। অবশ্য কিছু কিছু গণমাধ্যম দাব করেছে যে, নিহতদের মধ্যে একজন বিদ্রোহীও রয়েছে।

বলা হচ্ছে যে, লেবানন সামরিক বাহিনী’র একটি ভ্যান আজ –শুক্রবার, ১লা ফেব্রুয়ারী- ‘খ. হ.’ নামক এক পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত এলাকায় প্রবেশ করে। এ সময় উক্ত অঞ্চলের একদল বাসিন্দা তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে এবং উভয় পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।

ইতিমধ্যে সংঘর্ষস্থলে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষ ব্যাপক আকার লাভ করেছে। ধারণা করা হচ্ছে যে, হতাহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।#